বাংলাদেশ-চীন সম্পর্ক
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট সমাধান এবং দুই দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তিতে ইতিবাচক আশ্বাস চীনের, ১৩ সমঝোতা
ব্রিকসে বাংলাদেশের সম্পৃক্ততা নিয়ে চীনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের প্রধানমন্ত্রীর বৈঠকে ব্রিকস সদস্যপদ, তিস্তা মহাপরিকল্পনা, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চীনা মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: তিস্তা ব্যবস্থাপনায় সহযোগিতা জোরদার
চীনের পানিসম্পদমন্ত্রী লি গোয়োইংয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে তিস্তা নদীসহ বাংলাদেশের পানিসম্পদ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর
চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ শিগগিরই চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেইজিংয়ে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম’-এ তিনি বলেন, চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
চীনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
চীন সফরের তৃতীয় দিনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার দাভোস ফোরামে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ানে কর্মসূচি শেষে তিনি বেইজিংয়ে যাবেন। সফরকালে চীনের শীর্ষ নেতৃত্ব, মন্ত্রী ও বহুজাতিক প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে একাধিক বৈঠকের পরিকল্পনা রয়েছে।
বিকেলে বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে আজ ২১ জুন মালয়েশিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন তারেক রহমান। এরপর ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন তিনি। ছয় দিনের এই সফরে শ্রমবাজার পুনরায় চালু, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং কৌশলগত সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।