সর্বশেষ

বাংলাদেশ

অফিসকক্ষে জাতীয় পতাকা প্রদর্শনে বিধিমালা মানার নির্দেশ

সরকারি ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের অফিসকক্ষে জাতীয় পতাকা প্রদর্শনের ক্ষেত্রে প্রচলিত বিধিমালা অনুসরণের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ বিষয়ে সম্প্রতি সব সিনিয়র সচিব ও সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

৩০০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০
জাপান-সিউল-সিঙ্গাপুরের অভিজ্ঞতা থেকে শিখতে পারে বাংলাদেশ

একটি শহর কতটা আধুনিক, তা শুধু উঁচু ভবন, প্রশস্ত সড়ক কিংবা অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে নির্ধারণ করা যায় না। একটি শহর তখনই সত্যিকার অর্থে স্মার্ট ও টেকসই হয়ে ওঠে, যখন সেখানে মানুষের জন্য পর্যাপ্ত, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব আবাসনের সুযোগ থাকে। বাংলাদেশের নগরায়ণের বাস্তবতায় আবাসন তাই শুধু একটি নাগরিক সুবিধার বিষয় নয়; এটি হয়ে উঠেছে অন্যতম বড় কাঠামোগত চ্যালেঞ্জ।

আজ বিশ্ব শিক্ষক দিবস, ১০১ গুণী শিক্ষক পাচ্ছেন সম্মাননা

আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতি হিসেবে সারা দেশের ১০১ জন গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। এবারই প্রথম এত বেশি সংখ্যক শিক্ষককে এ সম্মাননা দেওয়া হচ্ছে। এর আগে সম্মাননা পেয়েছেন ১২ জন শিক্ষক।

মদিনায় হুথিদের ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির সরকারের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে ঢাকা।

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, ভোরেও কেঁপে উঠল দেশ

মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টার মধ্যে এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরায়। এর পর ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড হয়েছে।

বাংলাদেশকে নিরাপদ বিনিয়োগের ঠিকানা করতে চায় সরকার

বাংলাদেশকে নিরাপদ বিনিয়োগের ঠিকানা ও ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সমতা, স্বচ্ছতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক গড়ে তুলতে চায় সরকার।