বহিষ্কার
সহযোদ্ধাকে মারধরের অভিযোগ: কোটালীপাড়ায় যুবদল নেতা দিদার বহিষ্কার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক সহযোদ্ধাকে রক্তাক্ত ও শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক দিদার দাড়িয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানিয়েছে।
শিক্ষিকাকে মারধর ও ভাঙচুরের অভিযোগে রাজশাহীর বিএনপি নেতা বহিষ্কার
রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে শিক্ষক-শিক্ষিকাদের ওপর হামলা, ভাঙচুর ও শারীরিক নির্যাতনের অভিযোগে স্থানীয় এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহিংসতায় জড়িত অভিযোগে ভালুকা বিএনপি নেতা-পুত্র বহিষ্কার
ময়মনসিংহের ভালুকা উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাস, সংঘর্ষ ও রক্তক্ষয়ী ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বিএনপির এক নেতা ও তার ছেলেকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
গৌরীপুরে ৫০ হাজার লিটার পেট্রোল ‘গায়েব’: বিএনপি নেতা বহিষ্কার
ময়মনসিংহের গৌরীপুরে একটি ফিলিং স্টেশন থেকে প্রায় ৫০ হাজার লিটার পেট্রোল ‘গায়েব’ হওয়ার ঘটনায় অভিযুক্ত পাম্প মালিক ও উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সাউন্ড বক্স নিষিদ্ধ নিয়ে বিতর্ককুমারখালীতে নিষেধ অমান্যকারীকে সামাজিকভাবে বহিষ্কারের হুমকি
কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ ইউনিয়নের বড় মাজগ্রামে সাউন্ড বক্স ও মাইকসেট (গান-বাজনা) ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ এ নির্দেশ অমান্য করলে তাকে সামাজিকভাবে বয়কট করা হবে, এমনকি কবরস্থানে দাফন করতে না দেওয়ারও ঘোষণা দেওয়া হয়েছে।
শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদপুরে বিএনপির তিন নেতা বহিষ্কার
দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।