পূজামণ্ডপের নিরাপত্তা
দুর্গাপূজায় শৃঙ্খলা নিশ্চিতে ২৪ ঘণ্টা মনিটরিং থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ সদর দপ্তর থেকে বিভাগ ও জেলা পর্যায় পর্যন্ত ২৪ ঘণ্টা মনিটরিং ব্যবস্থা থাকবে।