পল্লী বিদ্যুৎ
কলাপাড়ায় টিনের চালের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, পল্লী বিদ্যুতের ছেঁড়া তার ঘরের চালের ওপর পড়ে থাকার বিষয়ে বারবার জানালেও বিদ্যুৎ বিভাগ কোনো ব্যবস্থা নেয়নি। শুক্রবার দুপুরে পৌর শহরের এতিমখানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিদ্যুতের পুঞ্জীভূত সংকটে শুধু মন্ত্রীকে দোষারোপ কতটা যৌক্তিক?
দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য শুধু বিদ্যুৎমন্ত্রীকে এককভাবে দায়ী করা কতটা যৌক্তিক—এ নিয়ে প্রশ্ন উঠেছে। বিদ্যুৎ খাতের বর্তমান সংকটের পেছনে দীর্ঘদিনের অবকাঠামোগত দুর্বলতা, পুরোনো বিতরণব্যবস্থা, দীর্ঘ ফিডার, জনবল ও যন্ত্রপাতির সীমাবদ্ধতা, জ্বালানি সরবরাহ এবং জাতীয় পর্যায়ে উৎপাদন ঘাটতিসহ একাধিক কারণ রয়েছে। ফলে সংকটের প্রকৃত কারণ চিহ্নিত না করে ব্যক্তিকে দায়ী করার বদলে উৎপাদনের পাশাপাশি সঞ্চালন ও বিতরণব্যবস্থার আধুনিকায়নে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
নরসিংদীতে লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ, বিদ্যুৎ অফিস ঘেরাও
নরসিংদীর মাধবদীতে অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস ঘেরাও করেছেন স্থানীয় টেক্সটাইল কারখানার শ্রমিকরা। একই সঙ্গে তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাসের পর শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করে নেন।
সারাদেশে লোডশেডিং,পল্লী বিদ্যুতের স্থাপনায় পুলিশী নিরাপত্তা চায় বাপবিএ
জ্বালানি সংকট ও তীব্র তাপদাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় দেশজুড়ে লোডশেডিং বেড়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় জনঅসন্তোষ বাড়ছে। এ পরিস্থিতিতে পল্লী বিদ্যুতের গ্রিড, উপকেন্দ্র ও কার্যালয়ে নিরাপত্তা জোরদারের জন্য পুলিশের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ এসোসিয়েশন (বাপবিএ)।
সিরাজদিখানে গ্যারেজে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় রক্ষা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের গ্যারেজে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কিছু মালামাল পুড়ে গেছে।
ফরিদপুরে টিনের চালে বিদ্যুতের তার পড়ে যুবকের মৃত্যু, আহত ৩
ফরিদপুরের সদরপুর উপজেলায় বসতঘরের টিনের চালে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত শুরু করেছে।