দীনেশ ত্রিবেদী
আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ, প্রযুক্তিতে সহায়তার আহ্বান ত্রিবেদীর
ঢাকার আনভীর ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ব্লাইন্ড ক্রিকেটারদের আত্মবিশ্বাস ও মানসিক শক্তির প্রশংসা করে তিনি তাদের সহায়তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়েছেন। একই সময়ে ২০২৭ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সম্ভাব্য প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে স্টেডিয়ামটি পরিদর্শন করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রতিনিধি দল।
তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদী দিল্লি : দীনেশ ত্রিবেদী
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, সফরের আয়োজন নিয়ে ভারত আত্মবিশ্বাসী এবং উপযুক্ত সময়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জনগণকেন্দ্রিক সম্পর্ক চায় ভারত: দীনেশ
বাংলাদেশ ও ভারতের সম্পর্ককে আরও জনগণকেন্দ্রিক করার আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরও জোরদার করার মাধ্যমে মানুষের আকাঙ্ক্ষা পূরণে কাজ করতে চায় ভারত।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো নিয়ে ভাবছে দিল্লি : দীনেশ ত্রিবেদী
বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অতীতের কোনো পর্যায়ে আটকে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে ঢাকা ও দিল্লি ভাবছে বলেও জানান তিনি।
মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক, আলোচনায় বাংলাদেশ-ভারত সম্পর্ক
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) দিল্লিতে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক, সাম্প্রতিক কূটনৈতিক পরিস্থিতি এবং দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
আলোচনার টেবিলে ফিরছে বাংলাদেশ-ভারত সম্পর্ক
কূটনীতিতে স্থায়ী শত্রু বা স্থায়ী বন্ধু বলে কিছু নেই। থাকে জাতীয় স্বার্থ, পারস্পরিক প্রয়োজন এবং আলোচনার সুযোগ। বাংলাদেশ-ভারত সম্পর্কের সাম্প্রতিক বাস্তবতায় সোমবারের একটি সৌজন্য সাক্ষাৎ সেই পুরোনো কূটনৈতিক সত্যটিকেই নতুন করে সামনে এনেছে।