ডোনাল্ড ট্রাম্প
প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত ৫
পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সন্দেহে একটি নৌযান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মঙ্গলবার (২৭ অক্টোবর) চালানো এ হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
ট্রাম্পের আমলে ৩ লাখের বেশি মার্কিন ভিসা বাতিল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এ পর্যন্ত তিন লাখের বেশি ভিসা বাতিল করেছে তাঁর প্রশাসন। মঙ্গলবার (২০ অক্টোবর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য জানিয়েছে। অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভিসা বাতিলের এই অভিযান অব্যাহত রয়েছে। তবে সরকারের এ উদ্যোগ নিয়ে মানবাধিকারকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
শুল্কছাড়ের তালিকায় নাম, লাভের খাতায় কী?
বাংলাদেশের ওষুধের জন্য যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক ছাড়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস দেখা গেলেও বাস্তবে এর তাৎক্ষণিক বাণিজ্যিক সুফল সীমিত হতে পারে। নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধের ক্ষেত্রে শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও, এই সুবিধায় কোন ওষুধ রপ্তানি হচ্ছে এবং তা থেকে কতটা আয় হবে, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই।
রিয়াদ বিমানবন্দরে দ্বিতীয় হামলা, নিহত ১
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয় দফায় হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। গতকাল রোববার বিমানবন্দরের একটি যাত্রী হলে ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো ধরনের প্রজেক্টাইল আঘাত হানার পর সেখানে আগুন ধরে যায়। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এ হামলার দায় স্বীকার করেছে।
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, দু'জন বাংলাদেশি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০৯ জন। হামলার পর সাময়িকভাবে বিমানবন্দরের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শনিবারের এ হামলার তথ্য জানেন, এমন তিন কর্মকর্তার বরাত দিয়ে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
ইরানের দুই প্রতিনিধিকে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ অমান্য করে নিউইয়র্কে অবস্থান করায় ইরানের দুই প্রতিনিধিকে দেশটি থেকে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। শনিবার অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।