জনস্বাস্থ্য
গরম, লোডশেডিং ও অসুস্থতার চাপ: বৈশ্বিক জলবায়ু অস্থিরতায় বাংলাদেশে নতুন স্বাস্থ্যসতর্কতা
বিশ্বজুড়ে আবহাওয়ার অস্বাভাবিকতা এখন আর শুধু তাপমাত্রার ওঠানামার খবর নয়; এটি ক্রমেই জনস্বাস্থ্য, বিদ্যুৎ, পানি, খাদ্য এবং দৈনন্দিন জীবনের সংকটে রূপ নিচ্ছে। উত্তর ও দক্ষিণ আমেরিকার ভিন্ন ভিন্ন অঞ্চলে কখনও অতিবৃষ্টি, কখনও খরা, অস্বাভাবিক ঠান্ডা বা তীব্র গরম দেখা যাচ্ছে। একই সময়ে বাংলাদেশে অস্বস্তিকর তাপ, উচ্চ আর্দ্রতা, অঞ্চলভেদে ভারী বৃষ্টি, জ্বর-কাশি-শরীর ব্যথার মতো অসুস্থতার বিস্তার এবং ভয়াবহ লোডশেডিং—সব মিলিয়ে একটি বহুমাত্রিক স্বাস্থ্যঝুঁকির চিত্র তৈরি হয়েছে।
পাবনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন, সচেতনতায় গুরুত্বারোপ
নবজাতকের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাবনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এবং পাবনা সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিশুর জন্মের পর মাতৃদুগ্ধ পানের গুরুত্ব তুলে ধরা হয়। সোমবার সকালে সিভিল সার্জন কার্যালয় চত্বর থেকে একটি বিশেষ র্যালি ও পরে আলোচনা সভার মাধ্যমে এই সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা ঘটে।
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, এক দিনে নতুন রোগী ৮৭২
দেশজুড়ে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৭২ জন আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে বড় অস্ত্র, বলছেন বিশেষজ্ঞরা
দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকেরা এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কোনো নির্দিষ্ট ওষুধ বা সর্বজনীন ভ্যাকসিন না থাকায় মশার প্রজননস্থল ধ্বংস, মশার কামড় থেকে সুরক্ষা এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে কার্যকর উপায়।
হাম-রুবেলা টিকার কার্যকারিতা যাচাইয়ে দেশজুড়ে গবেষণা
হাম-রুবেলা (এমআর) টিকা নেওয়ার পর শিশুদের শরীরে পর্যাপ্ত রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কি না, তা জানতে দেশব্যাপী অ্যান্টিবডি পরীক্ষা শুরু করেছে সরকার। আগস্টের মাঝামাঝি এই গবেষণার ফল প্রকাশের কথা রয়েছে। এদিকে দেশে হামের সংক্রমণ এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুধু জুলাই মাসেই হাম ও সংশ্লিষ্ট জটিলতায় ১১৮ শিশুর মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছে ৩০ হাজারের বেশি শিশু।
সয়াবিন তেলে উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক, খোলা তেলে দূষণ বেশি
রাজধানী ঢাকার বিভিন্ন বাজার ও সুপারশপ থেকে সংগ্রহ করা বোতলজাত ও খোলা সয়াবিন তেলের নমুনায় উদ্বেগজনক মাত্রায় মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) যৌথ গবেষণায় দেখা গেছে, প্রতি লিটার সয়াবিন তেলে গড়ে ৫৩ হাজার ৯২২টি প্লাস্টিক কণা রয়েছে। গবেষকদের মতে, বোতলজাত তেলের তুলনায় খোলা তেলে দূষণের মাত্রা আরও বেশি, যা জনস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদে ঝুঁকির কারণ হতে পারে।