চোরাচালান
শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযান: ফেনসিডিল ও ভারতীয় ওষুধ জব্দ
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ এবং ১৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা।
বেনাপোলে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক
যশোরের বেনাপোল সীমান্তের গোগা এলাকায় অভিযান চালিয়ে ৪১৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৩ লাখ টাকার ভারতীয় চোরাই মোবাইল জব্দ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩ লাখ টাকা মূল্যের ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) একটি চৌকস দল পরিত্যক্ত অবস্থায় এসব ফোন উদ্ধার করে। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
বকশীগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় কসমেটিকস জব্দ
জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ৩৫ বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় এসব অবৈধ প্রসাধনী উদ্ধার করে।
পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবি জব্দ, গ্রেপ্তার ৫
বরগুনার পাথরঘাটায় শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৭ কোটি ৪ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ফিশিং বোট ও একটি কাভার্ড ভ্যানসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়াইনঘাটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার
সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাটে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে থানা পুলিশ। গত ৩ জুলাই অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. ওমর ফারুক মোড়ল দায়িত্ব নেওয়ার পর সীমান্তবর্তী বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে। পুলিশের দাবি, ধারাবাহিক অভিযানের ফলে চিহ্নিত মাদক কারবারি ও চোরাকারবারিদের তৎপরতা আগের তুলনায় কমেছে।