খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল
খুলনায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা
খুলনার তেলিগাতী এলাকায় চুরির অপবাদ দিয়ে সাজমীর (২২) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খুলনায় বাসায় ঢুকে দুর্বৃত্তদের গুলি, আহত গৃহবধূ হাসপাতালে
খুলনার সোনাডাঙ্গায় বাসায় ঢুকে দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে শিমুল (৩০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। ওজোপাডিকোর সামনে করিমনগর এলাকায় সোমবার সকালে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
খুলনায় প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি ও কুপিয়ে জখম
খুলনার লবণচরা এলাকায় প্রকাশ্য দিবালোকে মো. আরিফ (২৪) নামে এক যুবককে গুলি ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে ইকোপার্ক মাথাভাঙ্গা এলাকায় সংঘটিত এই বর্বরোচিত হামলার পর তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।