সর্বশেষ

সারাদেশ

খুলনায় বেপরোয়া বাসের ধাক্কায় প্রাণ গেল নারীর

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খুলনা মহানগরীতে বাসচাপায় প্রাণ হারিয়েছেন হোসনে আরা নীলা (৫০) নামে এক নারী। শুক্রবার দুপুরে মুজগুন্নি এলাকায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসনে আরা নীলা বাগেরহাটের রামপাল উপজেলার গিলাতলা এলাকার বাসিন্দা এবং প্রয়াত হাবিবুর রহমানের স্ত্রী। তিনি নগরীর খালিশপুর থানার মুজগুন্নি ২১ নম্বর রোডের একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ঘর থেকে বের হন নীলা। মুজগুন্নি ২১ নম্বর রোডের মাথায় প্রধান রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে খুলনাগামী ‘গড়াই পরিবহন’ নামের একটি দ্রুতগতির বাস তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, মাথায় প্রচণ্ড আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন