কাশিয়ানী
গোপালগঞ্জে নিজের বাসের নিচে পিষ্ট হয়ে মালিকের মর্মান্তিক মৃত্যু
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় ছিটকে পড়ে নিজের গাড়ির চাকায় পিষ্ট হয়ে এনায়েত শেখ (৬০) নামে এক বাস মালিক নিহত হয়েছেন। রোববার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত এনায়েত শেখ জিএমএস পরিবহনের মালিক ছিলেন।
গোপালগঞ্জে মানব পাচার মামলার পলাতক আসামি রঞ্জন মন্ডল গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচার চক্রের অন্যতম সহযোগী রঞ্জন মন্ডলকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে লিবিয়ায় আটকে রেখে মুক্তিপণ আদায়ের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি।
গোপালগঞ্জে বাস চাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় বাস চাপায় এক দম্পতি নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা বলে পুলিশ নিশ্চিত করেছে।
গোপালগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
গোপালগঞ্জের কাশিয়ানীতে অনুষ্ঠিত হয়ে গেল গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। সোমবার আড়পাড়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলার ২০টি নৌকা অংশ নেয়। মনোরম এই নৌকা বাইচ দেখতে খালের দুই পাড়ে ঢল নেমেছিল হাজারো উৎসবমুখর মানুষের।
গোপালগঞ্জে ১৯৮ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার
গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মো. জুয়েল রানা নামে উপজেলা ছাত্রদলের এক শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মাদকসহ হাতেনাতে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। ঢাকা-খুলনা মহাসড়কের শিবগাতী এলাকায় সংঘটিত এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করছে।