সারাদেশ
গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত যানবাহনের চাপায় এক নারী নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা এলাকা থেকে পুলিশ তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়িটি শনাক্তে আইনি কার্যক্রম শুরু করেছে হাইওয়ে পুলিশ।
গোপালগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় নারীর মৃত্যু
বাদল সাহা, গোপালগঞ্জ
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাত যানবাহনের চাপায় এক নারী নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা এলাকা থেকে পুলিশ তার খণ্ডিত মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত গাড়িটি শনাক্তে আইনি কার্যক্রম শুরু করেছে হাইওয়ে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের ওপর খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখে কাশিয়ানীর চাপতা এলাকার স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা-পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো অনিয়ন্ত্রিত যান ওই নারীকে পিষে দিয়ে পালিয়ে যায়। নিহত নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া সম্ভব হয়নি, শনাক্তের চেষ্টা চলছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান জানান, সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটির অবস্থান ও চালককে চিহ্নিত করতে আইনি ব্যবস্থা চলমান।
১৬৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর