ককটেল বিস্ফোরণ
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
মাদারীপুর শহরের শকুণি লেকেরপাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে ভোরে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিকেলে একই এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সমাবেশের কথা থাকায় ঘটনাটি ঘিরে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে।
৭ জনের মৃত্যুদণ্ডের রায়ের পর কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণ
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরপরই সুপ্রিম কোর্ট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৮ মিনিটে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথের সামনে এ ঘটনা ঘটে।
শরীয়তপুরে রান্নাঘরে ককটেল বিস্ফোরণ, গৃহবধূ আশঙ্কাজনক
শরীয়তপুরের জাজিরায় একটি বসতবাড়ির রান্নাঘরে মজুত রাখা বিপুল পরিমাণ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন এক গৃহবধূ এবং বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেছে রান্নাঘরের টিনের চালা। পুলিশ ও স্থানীয়দের ধারণা, রাজনৈতিক আধিপত্য বিস্তারের লক্ষ্যে এই ককটেলগুলো অবৈধভাবে মজুত করা হয়েছিল।
হরিরামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ঝাড়ু মিছিলে বিস্ফোরণ
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা যুবদল নেতা মোল্লা শাহীনের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে স্থানীয়দের বের করা একটি ঝাড়ু মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
বরিশাল আদালত চত্বরে বিকট আওয়াজে ককটেলসদৃশ বিস্ফোরণ, আতঙ্ক
বরিশাল আদালত চত্বরে ককটেলসদৃশ একটি বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। এতে কেউ হতাহত হননি। ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, নিহত ১
শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ভয়াবহ হামলায় মান্নান সরদার নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন। সংঘর্ষে ককটেলের আঘাতে একজনের হাত বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।