আক্কেলপুর
জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু, চিকিৎসা শেষে ফেরা হলো না ঘরে
জয়পুরহাটের আক্কেলপুরে ট্রেনে কাটা পড়ে আতাহার আলী (৭৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে শনিবার ভোরে রেলসেতু থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আতাহার আলী কানুপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
সরকারি হাসপাতালে রোগী দেখার টাইমে প্রাইভেটে দেখছে ডাক্তার: হাতেনাতে ধরা
জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি হাসপাতালের দায়িত্ব ফাঁকি দিয়ে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় এক চিকিৎসককে হাতেনাতে ধরেছেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত চিকিৎসক মোর্শেদুল ইসলামকে পরবর্তীতে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় পুনরায় কর্মস্থলে ফিরিয়ে আনা হয়। সরকারি স্বাস্থ্যসেবা অবহেলা করে ব্যক্তিগত প্র্যাকটিসের এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জয়পুরহাটে মাদ্রাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, এক লাখ টাকা জরিমানা
জয়পুরহাটের আক্কেলপুরে সপ্তম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় আলম মন্ডল নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার বিকেলে এ রায় ঘোষণা করা হয়।
আক্কেলপুরে ফসলের মাঠে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার নওজর গ্রাম সংলগ্ন নিশ্চিন্তা এলাকার একটি ফসলের মাঠ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আক্কেলপুরে মিনি পিকআপ–সিএনজি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এলাকায় মিনি পিকআপ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সোহাগ চন্দ্র দাস (২৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (আজ) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।