আওয়ামী লীগ
ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ডিসেম্বরে রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, দলটি আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি করতে চাইলেও জনগণ তা গ্রহণ করবে না। তবে আওয়ামী লীগের সম্ভাব্য রাজনৈতিক প্রত্যাবর্তন নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন তিনি। কেউ দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পাবনার আওয়ামী লীগের তিন প্রভাবশালী নেতা ঢাকায় গ্রেপ্তার
রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পাবনার আওয়ামী লীগের তিন শীর্ষ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তারা ঢাকায় আত্মগোপনে থেকে নিজ এলাকায় রাজনৈতিক তৎপরতা জোরদারের চেষ্টা চালাচ্ছিলেন।
দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। তাঁর অভিযোগ, দলটির সাবেক মন্ত্রীরা বিভিন্ন খাতের কোটি কোটি টাকা আত্মসাৎ করে ভারতসহ বিভিন্ন দেশে পালিয়ে গিয়ে এখন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তবে কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন থামাতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।
আওয়ামী লীগ ও বিএনপি: মুদ্রার এপিঠ-ওপিঠ, নাকি পরিবর্তনের সম্ভাবনা?
বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ ও বিএনপি দীর্ঘদিন ধরে প্রধান দুই রাজনৈতিক শক্তি। দুই দলের শাসনামলে যেমন উন্নয়ন ও সাফল্যের দৃষ্টান্ত রয়েছে, তেমনি রয়েছে দুর্নীতি, রাজনৈতিক অধিকার ও জবাবদিহি নিয়ে নানা বিতর্ক। আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনের সঙ্গে বিএনপির বর্তমান শাসনকাল তুলনা করে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সময়ের পার্থক্য, শাসনপ্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক পরিবর্তন বিবেচনায় নেওয়া জরুরি। প্রশ্ন হলো, বিএনপি কি আওয়ামী লীগের শাসনধারার পুনরাবৃত্তি করছে, নাকি রাষ্ট্র পরিচালনায় নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার সুযোগ কাজে লাগাচ্ছে?
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের ইন্তেকাল, দাফন সম্পন্ন
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার বাদ জোহর জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। প্রবীণ এই রাজনৈতিক ব্যক্তিত্বের প্রয়াণে স্থানীয় সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
অটোরিকশা আন্দোলনে রাজনৈতিক ইন্ধন?সুমাইয়া সরকারের ভূমিকা খতিয়ে দেখার দাবি
ব্যাটারিচালিত অটোরিকশা আন্দোলনকে ঘিরে সিরাজগঞ্জের সুমাইয়া সরকারের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে স্বচ্ছ, নিরপেক্ষ ও তথ্যভিত্তিক তদন্তের দাবি জানানো হয়েছে।