সর্বশেষ

সারাদেশ

ভৈরবে পলিথিনে মোড়ানো নবজাতক উদ্ধার, একদিন পর মৃত্যু

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ
স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৬:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরবে বালুর মাঠ সংলগ্ন ময়লার ভাগাড় থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া এক নবজাতকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, রোববার সন্ধ্যায় শহরের চন্ডিবের খাঁ বাড়ি এলাকায় সন্তানহীন দম্পতি হেলাল উদ্দিন ও সুখতারা বেগম বালুর মাঠের পাশে ময়লার ভাগাড়ে পলিথিনে মোড়ানো কিছু নড়াচড়া করতে দেখেন। পরে তারা কাছে গিয়ে পলিথিন খুলে একটি ছেলে নবজাতককে জীবিত অবস্থায় পান।

সুখতারা বেগম জানান, তার স্বামী প্রথমে বিষয়টি দেখতে পান। পরে দুজনে মিলে পলিথিন খুলে নবজাতকটিকে উদ্ধার করেন এবং দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন, যাতে শিশুটিকে বাঁচানো যায়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর জানান, উদ্ধার করে আনা নবজাতকটিকে বাঁচাতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

ভৈরব থানার এসআই সাখাওয়াত হোসেন বলেন, ওসি’র নির্দেশে হাসপাতালে এসে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন