সর্বশেষ

রাজনীতি

সিলেটে সংরক্ষিত নারী আসন ঘিরে বিএনপিতে প্রতিদ্বন্দ্বিতা তুঙ্গে

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী নির্ধারণকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে বিএনপি। বিশেষ করে সিলেট বিভাগে এই আসনগুলোকে ঘিরে নারী নেত্রীদের মধ্যে দেখা দিয়েছে জোর প্রতিযোগিতা। ইতোমধ্যে অন্তত এক ডজন নেত্রী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং সক্রিয়ভাবে সমর্থন আদায়ে তৎপরতা চালাচ্ছেন।

সিলেট বিভাগে জাতীয় সংসদের ১৯টি সাধারণ আসনের বিপরীতে প্রচলিত নিয়ম অনুযায়ী প্রায় তিনটি সংরক্ষিত নারী আসন বরাদ্দ পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও দ্বাদশ জাতীয় সংসদে এ বিভাগ থেকে দুটি সংরক্ষিত নারী আসনে সদস্য নির্বাচিত হয়েছিল। এবার বিএনপির পক্ষ থেকে কারা মনোনয়ন পাবেন, তা এখনও নিশ্চিত হয়নি।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র জমার শেষ সময় ২১ এপ্রিল। যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল গ্রহণ ও নিষ্পত্তি যথাক্রমে ২৬ থেকে ২৮ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপ্রত্যাশীরা কেন্দ্রীয় নেতাদের সমর্থন পেতে জোর লবিং চালাচ্ছেন। দল যাদের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করবে, তাদের বাইরে অন্য কেউ নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দেবেন না বলেও ইঙ্গিত পাওয়া গেছে।

মনোনয়নপত্র সংগ্রহকারী নেত্রীদের মধ্যে রয়েছেন— সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার, ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সৈয়দা আদিবা হোসেন, ছাবিনা খান, অ্যাডভোকেট মুন্নী খানম, অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ, তাহসিন শারমিন তামান্না, ফাহিমা আহাদ কুমকুম, ছালমা আক্তার, নিহার সুলতানা তিথী, বীথিকা বিনতে হোসাইন, অ্যাডভোকেট তহমীনা আকতার হাসেমী এবং মুনমুন তালুকদার।

সব মিলিয়ে সংরক্ষিত নারী আসনকে ঘিরে সিলেট বিএনপির ভেতরে এখন প্রত্যাশা ও আলোচনার পারদ চরমে পৌঁছেছে। শেষ পর্যন্ত কার ভাগ্যে দলীয় মনোনয়ন জুটবে, সেটিই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু।
 

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন