সর্বশেষ

সারাদেশ

কেন্দুয়ায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

দেবল চন্দ্র দাস, নেত্রকোনা
দেবল চন্দ্র দাস, নেত্রকোনা

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ১১:৩০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন্দুয়ার দামিনা মোড়ে অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্বে একটি দল নেত্রকোনা–আঠারবাড়ী সড়কের কেন্দুয়া থানার গড়াডোবা ইউনিয়নের রেন্ট্রিতলা–সান্দিকোনা গামী গ্রামীণ সড়কের দামিনা মোড়ে চেকপোস্ট বসায়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করে ২৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৮ লাখ ৪০ হাজার টাকা।

আটক মাদক ব্যবসায়ী হলেন কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার নন্দরামপুর ইউনিয়নের দক্ষিণ নন্দরামপুর গ্রামের একদিল মিয়ার পুত্র মোঃ জিল্লুর রহমান (৪৪)।

পরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হক বাদী হয়ে আটককৃত মোঃ জিল্লুর রহমানের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে কেন্দুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন