সারাদেশ
পাবনা সদরে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১২ এপ্রিল) ভোররাতে উপজেলার হাড়িবাড়ীয়া ও বিলভেদুরিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাবের যৌথ অভিযানে অস্ত্র-কার্তুজসহ ৪ জন গ্রেফতার
আবিদ জামান, ফরিদপুর
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনা সদরে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (১২ এপ্রিল) ভোররাতে উপজেলার হাড়িবাড়ীয়া ও বিলভেদুরিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্প ও ঢাকার লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল, র্যাব-১২ এর সহযোগিতায় অভিযানটি পরিচালনা করে। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান, দুটি শুটার গান, একটি রিভলভার এবং ১৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—আলী রোহান রাকা (২১), মো. আকাশ প্রামানিক (২২), আব্দুস সালাম ঠান্ডু (৫২) এবং মো. সিরাজুল ইসলাম (৩০)। তাদের সবার বাড়ি পাবনা সদর উপজেলার হাড়িবাড়ীয়া ও বিলভেদুরিয়া এলাকায় বলে জানা গেছে।
র্যাব জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি, হত্যা, ছিনতাই, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১১৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন