সাহিত্য
পাছাপাতা চুলকোয়
পাছাপাতা
লিটন আব্বাস
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৬:২৮ অপরাহ্ন
শেয়ার করুন:
পাছাপাতা চুলকোয়
আরাম লাগে আগুনে চৈত্রের পেঁজা
ছেড়ে দিলে ছুঁড়ে মারে শীতল কামান
আহা এমন মানবজীবন!
একান্তভাবেই যৌথজীবনে
চারা গজায়...
সানস্ক্রিনের মালিশও তখন আইসক্রিমে মিশে
অযথা কলহ বাড়ায়
চুলকানো যদি কাজ হয়
তাতে ক্রিমের কোন্দল চুলকেনে পাছাপাতায়
উপশমক না হয়ে ওঠে গেছে সকল বাসীজীবনে
উপসংহার হয়ে...
পাছাপাতা না সবুজ, না অবুঝ!
তার দরকার আগুনে উত্তাপ---
পুড়ুক চৈতন্য, পুড়ুক সকল রাশ্য মুখ;
কী আগুন, কী জল ---সবটাতেই জ্বলে এ' জীবন
এমন পাছাপাতা স্বপ্নে পাওয়া ভোরের কুরুশ-কাঁটা
জ্বলেপুড়ে একেবারে সরলতার মশলাবাটা
১৪৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সাহিত্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন