সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ জন আটক, বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৫:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী সাঁড়াশি অভিযানে নারীসহ ৭ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ভাঙ্গা, নগরকান্দা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার সকাল থেকে রাত পর্যন্ত পৃথকভাবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা, ইয়াবা ও বিদেশি মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবির ওসি সৈয়দ মো. আলমগীর হোসেনের নির্দেশনায় একাধিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায়।

অভিযানে ভাঙ্গা উপজেলার পুলিয়ার ব্রাহ্মণপাড়া এলাকা থেকে রিনা বেগম (৪৫)-কে ৮ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই দিনে ফরিদপুর সদর উপজেলার দক্ষিণ আলীপুর এলাকায় অভিযান চালিয়ে জুটন (৩১), জুবায়ের শেখ (২০) ও সাথী বেগম (৫৫)-কে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৪৮টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ৬১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।

এছাড়া নগরকান্দা উপজেলার কুঞ্জুনগর এলাকায় অভিযান চালিয়ে মহসিন শেখ বাবু (৩০)-কে ২১ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার সহযোগী শেখ জাফরের বাড়ি থেকে আরও ৯০ পিস ইয়াবা উদ্ধার করা হলেও তিনি পলাতক রয়েছেন।

অন্যদিকে রোববার ভাঙ্গা উপজেলার মানিকদহ কালিবাড়ী এলাকায় পৃথক অভিযানে শিমুল চক্রবর্তী মনা (৪১) ও ওয়াসিম ঘোষ (৩৯)-কে আটক করা হয়। তাদের কাছ থেকে ২ বোতল বিদেশি মদ এবং ১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন বলেন, ফরিদপুর জেলাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। তিনি আরও জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

১১৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন