সর্বশেষ

সারাদেশ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা জোরদারের আহ্বান শিক্ষা প্রতিমন্ত্রীর 

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বলেছেন, ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত জাতীয় শিক্ষানীতিতে ব্যাপক অবনতি হয়েছে।

একইসঙ্গে তিনি মন্তব্য করেন, ১৯৭২ সালের ড. কুদরত-ই-খুদা প্রণীত শিক্ষানীতি বর্তমান সময়ের জন্য যথেষ্ট নয়।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌর অডিটোরিয়ামে শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তার মতে, বিগত সময়ের শিক্ষানীতির কারণে আন্তর্জাতিক চাকরির বাজারে বাংলাদেশের জনশক্তি প্রত্যাশিত অবস্থান তৈরি করতে পারেনি। তিনি বলেন, ভিশনের অভাব, যুগোপযোগী শিক্ষার ঘাটতি এবং কর্মমুখী (ক্যারিয়ার-পার্ট) শিক্ষা ব্যবস্থার অভাবে দেশ পিছিয়ে পড়েছে।

তিনি আরও উল্লেখ করেন, অবকাঠামোগত উন্নয়ন হলেও শিক্ষার মান বৃদ্ধি পায়নি। তাই নতুন করে ভাবনা যুক্ত করে শিক্ষার্থীদের ক্লাসরুমে ধরে রাখতে তিনটি বিষয় প্রয়োজন—কারিকুলাম, ক্লাসরুম এবং কনটেন্ট। তিনি বলেন, দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয় থেকে প্রকৃত শিক্ষার ভিত্তি গড়ে তুলতে হবে এবং ভালো শিক্ষকদের পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তারাবো পৌরসভার প্রশাসক মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন