সারাদেশ
পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের (নসিমন) চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রনি (১৩)। সে চাটমোহর উপজেলার ফৈলজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
পাবনায় নসিমনের ধাক্কায় স্কুলছাত্র নিহত
কলিট তালুকদার, পাবনা
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ১০:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত যানবাহনের (নসিমন) চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম রনি (১৩)। সে চাটমোহর উপজেলার ফৈলজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র ছিল।
রনি আটঘরিয়া উপজেলার সাতডাঙ্গা গ্রামের রুবেল হোসেনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, রনি চাটমোহর উপজেলার কুয়াবাশী গ্রামে নিঃসন্তান মামা সদর আলীর কাছে থেকে পড়ালেখা করত।
স্থানীয়রা জানান, রবিবার (১৩ এপ্রিল) সকালে রনি বাড়ি থেকে সাইকেল নিয়ে কুয়াবাশী বাজারের উদ্দেশ্যে বের হয়। পথে একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে তার সাইকেলের সংঘর্ষ হয়। এতে রনি গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শোয়েব খান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১২১ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন