সর্বশেষ

শিক্ষা

ইইউবিতে ওবিই বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মসূচি: উচ্চশিক্ষার মানোন্নয়নে নতুন উদ্যোগ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৭:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশের উচ্চশিক্ষায় গুণগত মান নিশ্চিত করা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনতে আউটকাম বেসড এডুকেশন (ওবিই) বাস্তবায়নে নতুন দিগন্তের সূচনা করেছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি)।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর গাবতলীতে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘শিক্ষকদের গুণগত মান নিশ্চিতকরণ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে সব বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটির আয়োজন করে ইইউবির ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।

আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ ফরহাদ খান। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মুরতুজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল (বিএসি)-এর পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ।

প্রধান বক্তা অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, বিশ্বব্যাপী প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন অত্যাবশ্যক। ওবিই পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতাকে পরিমাপযোগ্য করা সম্ভব। তিনি আরও উল্লেখ করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আত্মমূল্যায়ন, জবাবদিহিতা এবং ধারাবাহিক উন্নয়নের সংস্কৃতি গড়ে তুলতে বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি বাংলাদেশ জাতীয় যোগ্যতা কাঠামো (বিএনকিউএফ) অনুসরণ করলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষার মানে সামঞ্জস্য প্রতিষ্ঠা করা সম্ভব।

প্রধান অতিথির বক্তব্যে আহমেদ ফরহাদ খান বলেন, “ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশকে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর করতে আমরা নিরলসভাবে কাজ করছি। এ লক্ষ্য অর্জনে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রয়াসে অল্প সময়ের মধ্যেই একটি উন্নত মানের শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব।”

তিনি আরও বলেন, “শুধু পাঠদান নয়, শিক্ষার্থীদের দক্ষ, মানবিক ও কর্মমুখী নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এ জন্য আধুনিক শিক্ষাপদ্ধতি, গবেষণা এবং প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম মুরতুজা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক উন্নয়ন এবং পূর্ণ স্বীকৃতি অর্জনের পথকে আরও সুদৃঢ় করবে। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, পরিবর্তিত সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. আবু তাহেরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. জুবায়ের এনামুল কবির, ট্রেজারার মোশারফ হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রশাসনিক কর্মকর্তারা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের মতে, এ উদ্যোগ শিক্ষার্থীকেন্দ্রিক আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সহায়ক হবে এবং দেশের উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন