সর্বশেষ

সারাদেশ

কলাপাড়ায় ফেরিঘাট সড়ক বালু-পাথর দিয়ে বন্ধ: জনদুর্ভোগে মানববন্ধন

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৭:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের পুরান ফেরিঘাট সংলগ্ন ফুটপাত ও খেয়াঘাট এলাকায় বালু-পাথর ফেলে সড়ক বন্ধ করে দেওয়ায় জনদুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ফেরিঘাট সংলগ্ন সড়কে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন স্থপতি মো. ইয়াকুব খান, কৃষিবিদ মো. আহসান হাবিব, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, গাউস মাতুব্বর, অ্যাডভোকেট এজেড কাওসার, ব্যবসায়ী মো. শাহজাহান পাহলান, মিন্টু মোল্লা এবং সমাজসেবক আফতাব হোসেনসহ অন্যান্যরা।

বক্তারা জানান, ফেরিঘাটের এই সড়কটি দিয়ে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ তিনটি ইউনিয়নের মানুষ প্রতিদিন চলাচল করেন। কিন্তু সড়কের ওপর বালু ও পাথর ফেলে রাখায় সাধারণ মানুষের যাতায়াতে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। প্রতিনিয়ত চলাচলের সময় পাথরে পা পিছলে পড়ে অনেকেই আহত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে সড়ক থেকে এসব বালু-পাথর অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

এ বিষয়ে পটুয়াখালী জেলার সড়ক ও জনপথ বিভাগের প্রকল্প ব্যবস্থাপক মো. শরীফ বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করবেন এবং জনগণের চলাচলে সমস্যা হলে দ্রুত সমাধানের ব্যবস্থা নেবেন।

অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসিন সাদেক জানান, বিষয়টি তিনি অবগত আছেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে জনদুর্ভোগ নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন