সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে হামের টিকাদান কর্মসূচি শুরু, পাবে ৫৮ হাজারের বেশি শিশু 

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ ৬:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দেশব্যাপী হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে নগরভবন প্রাঙ্গণে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা। এছাড়াও সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় নগরীর ৫৮ হাজার ৬৬৮ জন শিশুকে হামের টিকা প্রদান করা হবে। নগরীর ৭০টি কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ. কে. দেবনাথ।

টিকা পেয়ে শিশুদের অভিভাবকদের মধ্যে স্বস্তি ও সন্তোষ প্রকাশ লক্ষ্য করা গেছে। সিটি প্রশাসক রুকুনোজ্জামান রোকন সকলকে সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের নিয়মিত টিকা নেওয়ার আহ্বান জানান।

এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালে হামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। একই সময়ে নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৩ জন। এখন পর্যন্ত মোট ৩৯৭ জন রোগী চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে ৩১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

সিটি করপোরেশন এলাকা ছাড়াও ময়মনসিংহ সদর, ত্রিশাল ও ফুলপুর উপজেলায় এক লাখ ৬৫ হাজার ৭৫০ জন শিশুকে হামের টিকা প্রদান করা হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, টিকাদান কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। হাম আক্রান্ত রোগীকে বাসায় না রেখে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন