সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে বিএনপি নেতা শহীদ আলমের পরিবারের খোঁজ নিলেন ভূমিমন্ত্রী মিনু

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৪:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগরীর ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম শহীদ আলম শহীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন মিজানুর রহমান মিনু এমপি। শনিবার (১১ এপ্রিল) বিকেলে তিনি শহীদ আলমের বাসভবনে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন।

এ সময় ভূমিমন্ত্রী পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং মরহুম নেতার রাজনৈতিক অবদান স্মরণ করে আবেগাপ্লুত হন। তিনি বলেন, শহীদ আলম শহীদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও সাহসী কর্মী। তাঁর মৃত্যুতে ১ নম্বর ওয়ার্ড বিএনপি এবং স্থানীয় জনগণের অপূরণীয় ক্ষতি হয়েছে। ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে তাঁর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কাশিয়াডাংগা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, বর্তমান সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রিংকু, কাশিয়াডাংগা থানা যুবদলের সাবেক আহ্বায়ক আনারুল ইসলাম এবং থানা ছাত্রদলের আহ্বায়ক মমিনুল ইসলাম রনি।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শহীদ আলম শহীদ মৃত্যুবরণ করেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন