সর্বশেষ

সারাদেশ

রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপ চালু রোববার

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহীতে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে আধুনিক ও স্বচ্ছ করতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করছে জেলা প্রশাসন। রোববার (১২ এপ্রিল) থেকে পরীক্ষামূলকভাবে এ অ্যাপের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জেলা প্রশাসক সভাপতিত্ব করেন এবং এতে বিভিন্ন ফিলিং স্টেশনের মালিকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, নতুন এই অ্যাপের মাধ্যমে ফিলিং স্টেশনগুলোতে দায়িত্বপ্রাপ্ত পয়েন্টম্যানরা যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর স্ক্যান করে জ্বালানি সরবরাহ করবেন। এর ফলে সরবরাহ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে এবং অনিয়ম কমবে বলে আশা করা হচ্ছে।

এদিকে সাধারণ গ্রাহকদের জন্য স্বস্তির বিষয় হচ্ছে—এই সেবা নিতে আলাদা কোনো নিবন্ধনের প্রয়োজন হবে না। ফলে ব্যবহারকারীরা সহজেই নতুন এই সুবিধা গ্রহণ করতে পারবেন।

রোববার সকাল ৯টায় নগরের গুলগোফুর পেট্রোলিয়ামে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের মাধ্যমে রাজশাহীতে জ্বালানি তেল ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন