সর্বশেষ

সারাদেশ

সিরাজগঞ্জে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় নতুন ১৭ জন আক্রান্ত

স্বপন মির্জা, সিরাজগঞ্জ
স্বপন মির্জা, সিরাজগঞ্জ

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশের মতো সিরাজগঞ্জেও সংক্রামক ব্যাধি হাম (Measles)-এর প্রাদুর্ভাব বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ১৭ জন শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে।

এতে অভিভাবক ও স্বজনদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে, বিশেষ করে যেহেতু অনেক শিশু টিকা নেওয়ার আগেই আক্রান্ত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে রোগটি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ অবস্থায় স্বাস্থ্য বিভাগ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশুদের সময়মতো টিকা দেওয়ার আহ্বান জানিয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, চলতি মাসের ২৯ মার্চ থেকে জেলায় হাম রোগীর তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০০ জনে।

আক্রান্ত রোগীদের মধ্যে অনেকেই শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৭০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বর্তমানে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, সিরাজগঞ্জ সদর জেনারেল হাসপাতালে ২ জন, উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি রয়েছেন।

এদিকে সারাদেশে হামের রোগীর সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষ আইসোলেশন ওয়ার্ডও খোলা হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে সিরাজগঞ্জে হামের প্রাদুর্ভাব আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন