সর্বশেষ

সারাদেশ

কৃষি কার্ড ও ত্রাণ বিতরণে কোনো দলীয় বিবেচনা নয়: প্রতিমন্ত্রী ফরহাদ 

কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়
কামরুজ্জামান টুটুল, পঞ্চগড়

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পঞ্চগড়ের বোদা উপজেলায় কৃষি কার্ড বিতরণ কার্যক্রম ও চলমান সরকারি সহায়তা কর্মসূচিতে কোনো দলীয় বা ধর্মীয় বিবেচনা থাকবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার দুপুরে বোদা পাইলট উচ্চ বিদ্যালয়ে ৪৭তম বিজ্ঞান মেলার উদ্বোধন এবং ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আগামী ১৪ এপ্রিল দেশের অন্যান্য এলাকার মতো পাইলট প্রকল্প হিসেবে পঞ্চগড়ের পাঁচপীর এলাকায় দুই হাজার কৃষকের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে। এ কর্মসূচির উদ্বোধন ভার্চুয়ালি করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি বলেন, “আমি নিজেও জানি না কারা এই কার্ড পাবেন। আমাদের কৃষি মন্ত্রণালয় এবং ইউএনও তিন স্তরে যাচাই-বাছাই করে নির্ধারণ করেছেন কারা কোন ক্যাটাগরিতে এই কার্ড পাবেন।”

প্রতিমন্ত্রী আরও বলেন, কৃষি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি বা ধর্ম-বর্ণের ভিত্তিতে বিবেচনা করা হবে না। যারা পাওয়ার যোগ্য, তাদেরই এই কার্ড প্রদান করা হবে। তিনি জানান, এভাবে ধাপে ধাপে দেশের প্রায় চার কোটি পরিবারের গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। ফ্যামিলি কার্ড ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে এবং আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে সারা দেশে ৫০ লাখ ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হবে।

যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে নেশার ছোবল থেকে রক্ষা করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রশাসনের পাশাপাশি দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সহযোগিতা করতে হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে কোনো দল বা ধর্ম বিবেচনা না করেই ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হচ্ছে এবং ভবিষ্যতেও একইভাবে সহায়তা অব্যাহত থাকবে। যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত, তারাই সরকারি সহায়তা পাবেন বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। পাশাপাশি ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারকে নগদ ২ হাজার টাকা ও এক প্যাকেট শুকনো খাবার, ১৩০টি পরিবারকে এক বান্ডিল করে ঢেউটিন ও ৩ হাজার টাকা এবং ৪৩০ জনকে ১৫ কেজি করে চাল প্রদান করা হয়।

১৬৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন