সর্বশেষ

সারাদেশ

কোটালীপাড়ায় পুকুরে ডুবে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরে ডুবে অর্ণব রায় (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ শনিবার দুপুরে কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু অর্ণব রায় (২) ওই উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের নারিকেলাবাড়ি গ্রামের উজ্জ্বল রায়ের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শিশুটির বাবা উজ্জ্বল রায় কাজকর্মে ব্যস্ত ছিলেন। এ সময় দুই বছরের অর্ণব বাড়ির উঠানে খেলছিল। সবার অজান্তে সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে কিছুক্ষণ পর পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন।

স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

২০০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন