সর্বশেষ

সারাদেশ

কে.এন.পি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ ও এমপিও জালিয়াতি ফাঁস

শামীম বিন সাত্তার
শামীম বিন সাত্তার

শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নড়াইল জেলার লোহাগাড়া উপজেলা সদরে অবস্থিত কে.এন.পি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের চার কর্মচারী নিয়োগ ও এমপিও প্রক্রিয়ায় জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগের তীর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষিকার দিকে।

স্থানীয় সূত্র ও অভিযোগ অনুযায়ী, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ২০ জনেরও কম। এত কম শিক্ষার্থী থাকা সত্ত্বেও যশোর শিক্ষা বোর্ড কীভাবে একাডেমিক স্বীকৃতি নবায়ন করছে—এ নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগে বলা হয়, ২০২২ সালে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে চারজন কর্মচারী নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্তরা হলেন—পরিচ্ছন্নতা কর্মী পল্লব বিশ্বাস, নিরাপত্তা কর্মী প্রদীপ কুমার মল্লিক, নৈশপ্রহরী সরোজিত বিশ্বাস এবং আয়া শিল্পী বিশ্বাস।

এদের মধ্যে তিনজনকে এমপিওভুক্ত করা হলেও আয়া শিল্পী বিশ্বাসকে এমপিও দেওয়া হয়নি। অভিযোগ রয়েছে, চারজন কর্মচারীর নামই বেনবেইস শিক্ষক ভেরিফিকেশন পেজে নেই।

প্রশ্ন উঠেছে, নড়াইল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (লোহাগাড়ার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন কীভাবে বিষয়টি জেনেও এমপিওর আবেদন সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করলেন। অভিযোগকারীদের দাবি, এ ক্ষেত্রে তিনি সরাসরি দায়ী।

অন্যদিকে প্রধান শিক্ষিকা রাশিদা খানমের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে, তিনি ম্যানেজিং কমিটির সভাপতির ভুয়া স্বাক্ষর ব্যবহার করে যোগসাজশের মাধ্যমে এমপিও আবেদন করেন।

আরও অভিযোগে বলা হয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন ক্ষমতার অপব্যবহার করে এবং অসৎ উদ্দেশ্যে জালিয়াতির বিষয়টি জানার পরও তা উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন।

স্থানীয়দের প্রশ্ন, দীর্ঘ চার বছর পর কেন এমপিও আবেদন করা হলো এবং শিক্ষার্থী সংখ্যা কম থাকা সত্ত্বেও কীভাবে যশোর শিক্ষা বোর্ড বারবার একাডেমিক স্বীকৃতি নবায়ন করছে।

এ বিষয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে সরেজমিন তদন্ত করা হলে বিদ্যালয়টির নানা অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির ঘটনা প্রকাশ পাবে বলে দাবি করেছেন অভিযোগকারীরা।

১৯৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন