সর্বশেষ

সারাদেশ

ময়মনসিংহে ২৫ অসহায় নারী পেলেন বিনামূল্যে সেলাই মেশিন, স্বাবলম্বী হওয়ার স্বপ্নে নতুন আশার আলো

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৭:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহ নগরীতে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে বিনামূল্যে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ উদ্যোগে উপকারভোগী নারীদের মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ তৈরি হয়।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগরীর ২০ নম্বর ওয়ার্ডের কেউয়াটখালী মধ্যপাড়া এলাকায় আফজাল হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে এই সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুকুনোজ্জামান রোকন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন ফরহাদ, আফজাল হোসেন স্মৃতি পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আলী, দক্ষিণ জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক তাসলিমা রুকন রুমী, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলম আকন্দসহ স্থানীয় বিএনপি নেতারা।

প্রধান অতিথির বক্তব্যে রুকুনোজ্জামান রোকন বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে নারীদের আয়মূলক কাজে যুক্ত করা গেলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।

উদ্যোক্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচির মাধ্যমে আরও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন