কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি কবির তালুকদার ও সম্পাদক এস. কে. রঞ্জন
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৫:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাব-এর ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক বরিশাল সময়ের প্রতিনিধি মো. কবির তালুকদার সভাপতি এবং দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি এস. কে. রঞ্জন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় কলাপাড়ার চায়না পার্ক রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সভায় উপস্থিত সদস্যরা সাংবাদিকদের পেশাগত ঐক্য, স্বাধীন গণমাধ্যম চর্চা এবং অধিকার রক্ষায় একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি মো. আসলাম সিকদার (দৈনিক বাংলা), সহ-সভাপতি মো. নাহিদুল হক (ডেইলি ট্রাইব্যুনাল), যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা (বরিশালের আজকাল), সাংগঠনিক সম্পাদক মো. রেহান উদ্দিন রেহান (বাংলাদেশ বুলেটিন), অর্থ সম্পাদক মো. ওমর ফারুক (আমার সংবাদ), দপ্তর সম্পাদক তুষার কান্তি হালদার (ডেইলি অবজারভার), প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন (ডেসটিনি), এবং পাঠাগার সম্পাদক ইমন আল আহসান (দক্ষিণাঞ্চল)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম রয়েল (মাই টিভি ও কালবেলা), তাজুল ইসলাম আজাদ (বরিশাল মুখপাত্র) এবং মো. আরিফ সিকদার (দেশের কণ্ঠ)।
এছাড়া সাধারণ পরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন এইচ. এম. আকবর (বরিশাল বাণী), মো. ছগির হোসেন (বৈশাখী টেলিভিশন), এইচ. আর. মুক্তা (তারুণ্যের বার্তা), প্রণব নারায়ণ বিশ্বাস (দক্ষিণবঙ্গ), মাসুম বিল্লাহ (সত্য সংবাদ), সিয়াম আব্দুল্লাহ (দ্য ডেইলি এক্সপ্রেস), আবুল হাসনাত মো. রিমন সিকদার (দৈনিক ঘোষণা), এস. এম. আবিদ হাসান (আমার বাংলা), মো. সোহেল সিকদার (বিপ্লবী বাংলাদেশ) এবং মো. ইউসুফ আলী (দেশবার্তা)।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, কলাপাড়ায় পেশাদার সাংবাদিকতা আরও সুসংগঠিত করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
১২৫ বার পড়া হয়েছে