সর্বশেষ

সারাদেশ

রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী অনুষ্ঠিত

মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী
মুরাদুল ইসলাম সনেট, রাজশাহী

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ২:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে এক প্রাণবন্ত পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরীর রাজশাহী বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী, মুক্তার হোসেন মুক্তার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা খাতুন, ক্রীড়া সম্পাদক বিথি এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

পূর্ণমিলনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন