সর্বশেষ

জাতীয়

ধামরাইয়ের কালামপুরে এনসিপি কার্যালয় উদ্বোধনে সংঘর্ষ, আহত অন্তত ১০

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর এলাকায় এনসিপির ঢাকা জেলা উত্তর শাখার অস্থায়ী কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে পদবঞ্চিত নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার বিকেল ৪টার দিকে কালামপুর বাসস্টেশন সংলগ্ন হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্য চলাকালে এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে।

কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

সংঘর্ষের বিষয়ে নাবিলা তাসনিদ অভিযোগ করে বলেন, দলের ভেতরে কিছু ‘দালাল’ গোষ্ঠী, যারা ‘জুলাই’কে কেন্দ্র করে সুবিধা নিচ্ছে, তারাই এ হামলার সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, নতুন কমিটি আত্মপ্রকাশ করলে তাদের স্বার্থে আঘাত লাগবে—এ কারণেই এই হামলা চালানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুইজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন