সারাদেশ
খুলনার রূপসা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
রূপসায় পারিবারিক কলহে মায়ের মৃত্যু, ছেলের লাঠির আঘাতের অভিযোগ; উত্তেজনায় পুলিশের ওপর হামলা
স্টাফ রিপোর্টার, খুলনা
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৬:৩২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার রূপসা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ছেলেকে আটক করে। তবে এ সময় এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ কিছু লোকজন আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং পুলিশের ওপর হামলা চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পরে নিরাপত্তাজনিত কারণে একটি বাড়িতে অবস্থান নেয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নিহত নারী হলেন আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা হামিদুল ইসলামের স্ত্রী মিম্মি বেগম (৪৪)। অভিযুক্ত ছেলের নাম নাদিম ইসলাম বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার কারণ ও বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
১২৬ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন