সর্বশেষ

সারাদেশ

গাজীপুরে শাশুড়ী হত্যায় ‘ডাকাতির নাটক’ ফাঁস, পুত্রবধূসহ তিনজন গ্রেফতার

মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর
মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৫:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজীপুর জেলার সদর উপজেলার পিরুজালী এলাকায় শাশুড়ী হত্যার ঘটনায় ডাকাতির নাটক সাজানোর চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় পুত্রবধূসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গত মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় আছমা আক্তার (৫৫) নামে এক নারী নিজ বাড়িতেই শ্বাসরোধে নিহত হন। প্রথমে ঘটনাটিকে ডাকাতির ঘটনা হিসেবে উপস্থাপন করা হলেও তদন্তে বেরিয়ে আসে ভিন্ন তথ্য।

পুলিশের সন্দেহের ভিত্তিতে নিহতের পুত্রবধূ আরিফা আক্তার উর্মি (২৬)-কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আরও দুই সহযোগী—উজ্জ্বল হোসেন (৪৬) ও শাহনাজ বেগম (৪৫)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, পরিকল্পিতভাবে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়। পরে অভিযানে লুট হওয়া অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

পিরুজালী এলাকায় সংঘটিত এই নির্মম ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার বাদী নিহতের স্বামী আনিছুর রহমান ইতোমধ্যে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন