স্বাস্থ্য
সিরাজগঞ্জে শিশুদের মধ্যে হামের সংক্রমণ দেখা দিলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত কয়েক দিনে জেলার বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ৪৭ জন শিশু ভর্তি হয়েছিল। এর মধ্যে চিকিৎসা শেষে ইতোমধ্যে ৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
সিরাজগঞ্জে হামে আক্রান্ত ৪৭ শিশুর মধ্যে ৩২ জন সুস্থ, আতঙ্কের কিছু নেই
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৪:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জে শিশুদের মধ্যে হামের সংক্রমণ দেখা দিলেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। গত কয়েক দিনে জেলার বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত হয়ে মোট ৪৭ জন শিশু ভর্তি হয়েছিল। এর মধ্যে চিকিৎসা শেষে ইতোমধ্যে ৩২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
বর্তমানে বাকি ১৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। তবে তাদের অবস্থাও স্থিতিশীল এবং তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে বলে জানা গেছে। এখন পর্যন্ত এ রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি, যা স্বস্তির খবর হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা নিশ্চিত করতে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিভাগে একটি বিশেষ কর্নার চালু করা হয়েছে। সেখানে আক্রান্ত শিশুদের নিবিড়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জেলার সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন জানিয়েছেন, পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, “হাম আক্রান্ত শিশুদের চিকিৎসায় আমরা বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”
১২৪ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
স্বাস্থ্য নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন