সর্বশেষ

আন্তর্জাতিক

হরমুজে টোল বিতর্ক: ইরানকে ট্রাম্পের কঠোর বার্তা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৩:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে টোল আদায়ের অভিযোগে ইরানকে কঠোর সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান তেলবাহী জাহাজগুলোর কাছ থেকে ফি বা টোল আদায় করছে—এমন তথ্য পাওয়া যাচ্ছে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এ ধরনের পদক্ষেপ থেকে ইরানের বিরত থাকা উচিত এবং যদি এমন কিছু হয়ে থাকে, তবে তা অবিলম্বে বন্ধ করতে হবে।

সাম্প্রতিক সংঘাত-পরবর্তী পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে নতুন ব্যবস্থাপনার কথা জানিয়ে আসছে তেহরান। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ইরান এই কৌশলগত জলপথে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল আরোপের ইঙ্গিত দিচ্ছে।

অন্যদিকে, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, সাম্প্রতিক উত্তেজনার সময় প্রণালিটি অতিক্রমকারী কিছু জাহাজের কাছ থেকে টোল আদায় করেছে ইরান। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি তেহরান সরকার।
 

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন