সর্বশেষ

আন্তর্জাতিক

পাকিস্তানের কূটনৈতিক তৎপরতায় যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: ভারতের অস্বস্তি বাড়ছে

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৩:০৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে অপ্রত্যাশিতভাবে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকায় উঠে এসেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনির-এর সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টায় দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

কূটনৈতিক সূত্রে জানা যায়, পাকিস্তানের উদ্যোগে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর ধারাবাহিকতায় আজ শুক্রবার ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং শনিবার থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতিকে পাকিস্তানের নেতৃত্বের সঙ্গে তাঁর আলোচনার ফল হিসেবে উল্লেখ করেছেন। একইভাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তানের ভূমিকাকে প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পাকিস্তানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকেই ইসলামাবাদ নীরবে বিভিন্ন আন্তর্জাতিক রাজধানীতে কূটনৈতিক যোগাযোগ জোরদার করে। সরাসরি যোগাযোগের অভাব থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হয় তারা।

এদিকে পাকিস্তানের এই সক্রিয় ভূমিকা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ভারতে। দেশটির নীতিনির্ধারকদের আশঙ্কা, আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের প্রভাব বাড়তে পারে, যা নয়াদিল্লির কূটনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলবে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পূর্বে পাকিস্তানকে ‘দালাল’ হিসেবে উল্লেখ করলেও বর্তমান পরিস্থিতিতে সেই মন্তব্য নিয়ে সমালোচনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, যদি যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় অগ্রগতি হয়, তবে পাকিস্তানকে বিচ্ছিন্ন রাখা ভারতের জন্য কঠিন হয়ে উঠবে।

পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যে ভারতের কূটনৈতিক তৎপরতা বেড়েছে। দেশটির পররাষ্ট্রসচিব যুক্তরাষ্ট্র সফর করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাত সফরের প্রস্তুতি নিচ্ছেন।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহে পাকিস্তান কৌশলগতভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করতে সক্ষম হয়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন