সর্বশেষ

সারাদেশ

সরকারি কাজে সহযোগিতা করলেও মামলার ফাঁদে যুবদল কর্মী

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হিলালপুর গ্রামের ফয়েজ আহমদ (৩৩) সরকারি অভিযানে সহযোগিতা করার পরও প্রতিহিংসার শিকার হয়ে জেল খাটছেন। পেশায় স্যানিটারি মিস্ত্রি এবং বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের সদস্য ফয়েজ আহমদ অভিযোগ করেন, তার প্রতিপক্ষ একটি মাটি খেকো চক্র তাকে ষড়যন্ত্রমূলকভাবে মামলা দিয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, ফয়েজ আহমদের মা নেই, বাবা এবং ৫ ভাই ও ৪ বোনসহ ১১ সদস্যের পরিবারে উপার্জনক্ষম দুইজন—ফয়েজ ও তার ভাই নুরুল ইসলাম। তারা একসঙ্গে স্যানিটারি কাজ করে সংসার চালান।

গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় গণমাধ্যমে হিলালপুর, রফিপুর ও আওরীবাড়ি এলাকায় ফসলি জমির টপসয়েল কাটার ঘটনা সংবাদ হয়। পরে ২৭ ফেব্রুয়ারি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদের নেতৃত্বে অভিযান চালানো হয়। ফয়েজ আহমদ প্রশাসনকে ঘটনাস্থল দেখিয়ে সহযোগিতা করেন।

কিন্তু ওই এলাকায় ক্ষমতাসীন দলের নেতাদের নেতৃত্বে একটি মাটি খেকো চক্র ফয়েজের প্রতি আক্রোশ প্রকাশ করে। পরে মোগলাবাজার থানায় এক্সকাভেটর চালক আব্দুর রাজ্জাক তার বিরুদ্ধে চাঁদাবাজি ও যন্ত্র ভাঙচুরের মামলা দায়ের করেন।

ফয়েজের বড় ভাই নুরুল ইসলাম বলেন, “আমার ভাই শুধুমাত্র সরকারি কাজে সহযোগিতা করেছে, এরই প্রতিশোধে তাকে ষড়যন্ত্রমূলকভাবে জড়িয়ে দেওয়া হয়েছে। আমরা ন্যায্য বিচার চাই।”

এলাকাবাসীও দাবি করেছেন, ফয়েজ আহমদ মোগলাবাজার থানা এলাকায় বসবাস করেন না; সে কিভাবে অভিযোগে উল্লেখিত কর্মকাণ্ডে জড়িত হতে পারে তা বোঝা যায় না। ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের সেক্রেটারি আব্দুল আহাদ চৌধুরী ফয়েজের মুক্তির আহ্বান জানিয়েছেন।

মোগলাবাজার থানা ওসি মো. মনির হোসনে জানান, অভিযোগে গ্রেফতার করা হয়েছে। মামলার বিস্তারিত তথ্যের জন্য তদন্তকারী কর্মকর্তা দয়াময় দাশ যোগাযোগের পরে বলা হবে।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন