সর্বশেষ

সারাদেশ

রংপুরে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় যুবদল নেতা রাকিবকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মাদক ব্যবসায় বাধা দেওয়ার জের ধরে রংপুর নগরের কামাল কাছনা মাসুয়া পাড়া বাজারে যুবদল নেতা ও জুলাই যোদ্ধা রাকিব (২০) কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা। ঘটনার সময় শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের অভিযোগ, কুখ্যাত মাদক ব্যবসায়ী মমিনের নেতৃত্বে তার সহযোগীরা রাকিবকে বাসা থেকে ডেকে এনে বাজারে নিয়ে যায় এবং চাইনিজ কুড়াল দিয়ে নৃশংসভাবে হত্যা করে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

নিহতের বাবা আব্দুস সামাদ বলেন, “আমার ছেলে মাদক ব্যবসা না করার জন্য মমিনকে বারণ করেছিল। এর জেরেই তাকে হত্যা করা হয়েছে। খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।” নিহতের বোন রুবিনা বেগমও কাঁদতে কাঁদতে বিচার দাবি করেছেন।

রংপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন বলেন, “নিহত রাকিব একজন প্রতিবাদী কন্ঠস্বর এবং জুলাই যোদ্ধা। রংপুর নগরী মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রশাসনকে দ্রুত খুনিদের গ্রেফতার করে বিচার নিশ্চিত করতে হবে।”

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার ওসি আজাদ রহমান জানান, “মাদক ব্যবসায় বাধা দেওয়ায় রাকিবকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খুনিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।”

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন