সারাদেশ
ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকালে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ফরিদপুরের একটি হাসপাতালে নেওয়া হয়।
হৃদরোগে আক্রান্ত ছাত্রদল নেতা অনু, হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর
আবিদ জামান, ফরিদপুর
বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৪:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকালে বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ফরিদপুরের একটি হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণের পর উন্নত চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দিলে একই দিন দুপুরে তাকে হেলিকপ্টারযোগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ছুটে আসেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব একে এম কিবরীয়া স্বপন, বিএমএর সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীমসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরীয়া স্বপন জানান, বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকদের পরামর্শেই দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে, সৈয়দ আদনান হোসেন অনুর দ্রুত সুস্থতার জন্য তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে
১৩৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন