সর্বশেষ

সারাদেশ

ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় অভিযান, ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৫:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের টোল প্লাজা সংলগ্ন আতাদী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তি রতন মুন্সী (৩৮) নগরকান্দা উপজেলার ডাঙ্গি এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

অভিযানটি ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক শিরিন আক্তারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মাদক নির্মূলে এমন অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

১৬৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন