সর্বশেষ

সারাদেশ

মাদারগঞ্জে জ্বালানি সংকট মোকাবিলায় ফুয়েল কার্ড চালু

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ৩:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় চলমান জ্বালানি সংকট নিরসনে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কৃষিকাজ সচল রাখতে কৃষকদের জন্য বিশেষ কৃষি ফুয়েল কার্ড এবং মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের চালকদের জন্য পৃথক কার্ড প্রদান করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে দুই হাজার কৃষক ও দুই হাজার মোটরসাইকেল চালককে এই কার্ড দেওয়া হবে।

ফুয়েল কার্ড পেতে মোটরসাইকেল চালকদের ক্ষেত্রে যানবাহনের রেজিস্ট্রেশন নম্বর, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হচ্ছে। অন্যদিকে কৃষকদের জন্য জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিলেই কার্ড সংগ্রহ করা যাচ্ছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, শুধুমাত্র ফুয়েল কার্ডধারীরাই নির্ধারিত পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৬টা পর্যন্ত উপজেলার নির্ধারিত দুটি পাম্পে এই কার্যক্রম চলবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, জ্বালানি সংকট নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কারণে কৃষকদের মধ্যে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা দূর করতে এবং সঠিকভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী জানান, ফুয়েল কার্ডের মাধ্যমে জ্বালানি বিতরণে শৃঙ্খলা ফিরে আসবে এবং কালোবাজারি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এতে করে সাধারণ মানুষের ভোগান্তিও কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন