সর্বশেষ

সারাদেশ

নড়াইলে মা নিজের ৩ মাসের কন্যা সন্তানকে হত্যার অভিযোগে আটক

আবদুস সাত্তার, নড়াইল
আবদুস সাত্তার, নড়াইল

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ২:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
নড়াইলে মা আরিফা খাতুনের বিরুদ্ধে তার ৩ মাস বয়সী কন্যা সন্তান সাদিয়া নূর তাবাসসুমকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ শিশুটির মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের আলোকদিয়া গ্রামের খায়রুল বিশ্বাসের মেয়ে আরিফা খাতুন বাবার বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার রাতের খাবার খেয়ে তিনি তার কন্যা তাবাসসুমকে নিয়ে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে এলাকায় খবর ছড়িয়ে পড়ে যে, আরিফা তার কন্যাকে গামছা পেঁচিয়ে হত্যা করেছেন। খবর পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে শিশুটিকে মৃত অবস্থায় দেখতে পান।

পরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য শিশুটির মরদেহ নড়াইল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুজ্জামান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মাকে আটক করা হয়েছে। হয়তো জিজ্ঞাসাবাদে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

শিশু সাদিয়া নূর তাবাসসুম পার্শ্ববর্তী মাইজপাড়া ইউনিয়নের আড়ংগাছা গ্রামের প্রবাসী মানিক চান মিয়ার কন্যা।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন