সর্বশেষ

সারাদেশ

সুন্দরবনের জোংড়ায় মাছ শিকারের সরঞ্জাম ও বিষের বোতল জব্দ করেছে টহল ফাঁড়ি

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ১:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির সদস্যরা বড় বস্তা খাল এলাকা থেকে মাছ শিকারের সরঞ্জাম ও বিষের বোতল জব্দ করেছে বন বিভাগ।

বুধবার ভোরে পূর্ব সুন্দরবনের জোংড়া টহল ফাঁড়ির সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার ভোরে জোংড়া টহল ফাঁড়ির একটি দল বড় বস্তা খালে নিয়মিত টহল দিচ্ছিল। এ সময় খালের ভেতরে সন্দেহভাজন কয়েকজনকে দেখতে পেয়ে বনরক্ষীরা ধাওয়া করে। এ সময় তাঁদের নৌকা ও সরঞ্জাম ফেলে দ্রুত বনের গভীরে পালিয়ে যান। সেখান থেকে দুটি নৌকা, দুটি টোনা জাল, দুটি বরফ মজুদ এবং মাছ শিকারের জন্য তিনটি বিষের বোতল জব্দ করা হয়।

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস জানান, একদল অসাধু শিকারি নিষিদ্ধ বিষ দিয়ে বনের খালে মাছ শিকারের চেষ্টা করছিল। জব্দ করা সরঞ্জামগুলো বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। এই চক্রের সদস্যদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলমান।

সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবং বিষ দিয়ে মাছ শিকার বন্ধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা।

১৪৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন