সর্বশেষ

সারাদেশ

শওকত হোসেন হিরনের ১২তম মৃত্যুবার্ষিকী আজ: নানা আয়োজনে শ্রদ্ধা নিবেদন

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বৃহস্পতিবার , ৯ এপ্রিল, ২০২৬ ১২:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক জনপ্রিয় মেয়র শওকত হোসেন হিরন-এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ (৯ এপ্রিল)। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন বরিশালবাসী।

২০১৪ সালের ২১ মার্চ রাতে বরিশাল ক্লাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান তিনি। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর আহত হলে প্রথমে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখান থেকে দেশে ফিরিয়ে ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৯ এপ্রিল তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুর খবরে বরিশাল নগরজুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রিয় নেতাকে হারিয়ে সর্বস্তরের মানুষ গভীরভাবে শোকাহত হয়ে পড়ে।

২০০৮ সালে ওয়ান-ইলেভেন পরবর্তী সময়ে অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন হিরন। দায়িত্ব পালনকালে তিনি নগরীর সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তার নেতৃত্বে বাস্তবায়িত হয় একাধিক উন্নয়ন প্রকল্প। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং আধুনিক নগর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

শিক্ষা খাতেও ছিল তার বিশেষ অবদান। স্কুল-কলেজের উন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং নতুন শিক্ষা উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি নগরীর শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যান। পাশাপাশি শিশুদের জন্য নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে বরিশালকে শিশুবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেন।

নগরবাসীর বিনোদনের জন্য বিভিন্ন পার্ক ও উন্মুক্ত স্থান উন্নয়ন, নদীভিত্তিক পর্যটনের সম্ভাবনা কাজে লাগানো এবং বরিশালকে ভ্রমণপিপাসুদের জন্য আকর্ষণীয় শহরে রূপান্তরের লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেন তিনি।

রাজনীতিতেও তিনি ছিলেন অত্যন্ত সক্রিয়। বরিশাল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক এবং ২০১২ সালে কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।

নগরীর উন্নয়নে তার অবদান আজও বরিশালবাসীর কাছে স্মরণীয়। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এই জননেতাকে তার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছেন সর্বস্তরের মানুষ।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন